HomeCommittee Memberমুহাম্মাদ মিসবাহুল হক মে’রাজী
মুহাম্মাদ মিসবাহুল হক মে'রাজী
নাম: মুহাম্মাদ মিসবাহুল হক মে'রাজী
পদ: সাধারণ সম্পাদক
জেলা: Brahmanbaria
ক্লাস:
ফ্যাকাল্টি/বিভাগ: ডিপার্টমেন্ট অফ থিওলজি এন্ড ফিলোসফি, ফান্ডামেন্টাল রিলিজিয়াস, আল আযহার ইউনিভার্সিটি, ইজিপ্ট।

পরিচিতি

Mohammad Misbahul Haque
পিতা: মাওলানা মেরাজুল হক কাসেমী
জন্ম: ১৬ মে, ২০০০; বাড়িউরা, নোয়াগাঁও, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া।

*শিক্ষাজীবন:*
নিজ এলাকায় প্রাথমিক শিক্ষার পর ২০০৯ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার ‘জামিয়া ইসলামিয়া আইয়ূবিয়া দারুল উলুম দারমা’ মাদ্রাসায় প্রাতিষ্ঠানিক দ্বীনি পড়াশোনা শুরু করেন। সেখানে আট বছর অধ্যয়ন শেষে ঢাকার ‘জামিয়া ইসলামিয়া বাইতুন নূর, সায়েদাবাদ’-এ দুই বছর অত্যন্ত সুনামের সাথে পড়াশোনা করেন।

এরপর ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী ‘জামিয়া ইসলামিয়া ইউনূসিয়া’ থেকে তিনি ফযিলত ও তাকমিলে হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেন। দাওরায়ে হাদিস সমাপনীতে (২০২০-২১ শিক্ষাবর্ষ) তিনি নিজ প্রতিষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে প্রথম স্থান এবং বাংলাদেশ কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাবোর্ড ‘আল-হাইআতুল উলয়া’-তে সারা দেশে ৩৭তম স্থান অর্জন করেন।

উচ্চতর শিক্ষার লক্ষ্যে ২০২২ সালে তিনি মিশরে পাড়ি জমান। বিশ্বের প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ ‘জামেআ আল আযহার’-এ এক বছরের প্রস্তুতিমূলক কোর্স শেষে বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ‘উসুলুদ্দীন’ অনুষদের ‘আকিদা ও দর্শন’ বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছেন।

*সাংগঠনিক অভিজ্ঞতা:*
মিশরে পৌঁছানোর পর থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। সংগঠনের একজন সহযোগী সদস্য হিসেবে যাত্রা শুরু করে তিনি নিষ্ঠার সাথে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে আসছেন:

* *২০২২-২৩ সেশন:* দপ্তর ও প্রচার সম্পাদক, যাহরা শাখা।
* *২০২৩-২৪ সেশন:* সভাপতি, দাররাসা শাখা।
* *২০২৪-২৫ সেশন:* সহকারী শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক, কার্যকরী পরিষদ।
* *২০২৬-২৭ সেশন (বর্তমান):* সাধারণ সম্পাদক, কার্যকরী পরিষদ।

তিনি মনে করেন,
একজন শিক্ষার্থী কে অবশ্যই সেবাব্রতে এগিয়ে আসতে হবে, আর সঠিক শিক্ষা ই মানুষ কে আলোকিত করে।